সাধক বঙ্কট বাবা ১২০ তম তিলধান দিবস উপলক্ষে সিলামপুরে একটি পুজার আয়োজন করা হয়। রবিবার ভোররাত থেকে প্রায় ২৫ কিলোমিটার রাস্তা পায়ে হেটে ভক্তরা ফারাক্কা থেকে সিলামপুরে বাবার মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালতে। আজ কয়েক হাজার মানুষ এই মন্দিরে উপস্থিত হন বাবার মাথায় জল ঢালার জন্য। আজ থেকে শুরু এই জন্মদিবসের অনুষ্ঠান চলে আগামী পাঁচ দিন পর্যন্ত। ২৫ তারিখ থেকে শুরু হবে ৬ দিন ব্যাপী লিলা সংকীর্তন, যজ্ঞ এবং নর নারায়ন সেবা। জানা গিয়েছে এই মন্দিরের পাশে রয়েছে একটি মসজিদ ধর্ম নির্বিশেষে সমস্ত কিছুর মাঝে হিন্দুদের এই উৎসবে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ সম্মিলিত হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/7KqmyIcuLvI
মালদা